দাম কমল বাণিজ্যিক সিলিন্ডারের

Spread the love

রোজদিন ডেস্ক : নভেম্বর পড়তেই দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের ১ তারিখে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সাড়ে ৪ থেকে সাড়ে ৬ টাকা কমেছে। দিল্লি এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সিলিন্ডারে ৫ টাকার কমেছে। বর্তমানে দিল্লি ও মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল যথাক্রমে ১,৫৯০ টাকা ৫০ পয়সা এবং ১,৫৪২ টাকা হয়েছে। কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম সিলিন্ডার পিছু সাড়ে ৬টাকা কমেছে। কলকাতায় এখন ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৬৯৪ টাকা। চেন্নাইতে সাড়ে ৪ টাকা দাম কমে নতুন দাম হয়েছে ১,৭৫০ টাকা। তবে গৃহস্থালির ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ৮৭৯ টাকা। দিল্লিতে এই সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা। মুম্বইতে ৮৫২ টাকা ৫০ পয়সা ও চেন্নাইতে ৮৬৮ টাকা ৫০ পয়সা দাম রয়েছে গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*