রোজদিন ডেস্ক: বারুইপুরে নৃশংস ভাবে গণধর্ষণের শিকার, নিহত বালিকার বাড়ি সোমবার দফায় দফায় রাজনৈতিক নেতা রা যান। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী, মায়া ঘোষ, আশুতোষ চ্যাটার্জি প্রমুখ নির্যায়িতস্র পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার কথা বলেন।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী সহ কয়েকজন ও বালিকার বাড়ি গিয়ে সমবেদনা জানান। এই ঘটনা র বিচার দাবি করেন।
এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে, তার ও তদন্ত, প্রয়োজনে শাস্তির দাবি করেন সুজন চক্রবর্তী।
এই নৃশংস ঘটনা র প্রতিবাদে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ, প্রতিবাদ হয়।
জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রনোদিত ভাবে এই নারকীয় ঘটনার রিপোর্ট তলব করেছে।

Be the first to comment