রোজদিন ডেস্ক :
বারুইপুরের নারকীয় ঘটনায় অভিযুক্ত প্রভাস সর্দারের এনকাউন্টারে মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেন, পুরো ব্যবস্থাকে সঙ্কীর্ণ রাজনীতির মোড়কে এমন ভাবে ঘিরে ফেলা হয়েছে যে কোন এজেন্সি বাদ থাকছে না। এর জন্য তিনি উচ্চ আদালতের বর্তমান বিচারপতিকে দিয়ে তদন্তের দাবি তোলেন। নিহতকে বাঁচিয়ে রাখলে কোন বড় চক্র ফাঁসের ব্যাপার ছিল কিনা তিনি প্রশ্ন তোলেন।। আরএসএস -বিজেপির সঙ্গে কোন সম্পর্ক বেরিয়ে আসতো কি? যেভাবে পুরো বিষয়ে বলা হচ্ছে, তা সন্দেহের উঊর্ধ্বে নয় বলে তিনি মনে করেন।

Be the first to comment