মতুয়াদের নিয়ে আশাবাদী কংগ্রেসও

Spread the love

রোজদিন ডেস্ক : মতুয়াদের ভোট-ব্যাঙ্ক নিয়ে এবার  কিছুটা হলেও আশাবাদী কংগ্রেসও। সম্প্রতি  রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রায় মতুয়া সমাজের বেশ কিছু মানুষ অংশ নেন। যা নিয়ে  কংগ্রেসকে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া নেতা শান্তনু ঠাকুর। তাঁর অভিযোগ, সৎ সঙ্গ-র করমসূচিতে যাওয়ার কথা বলে মতুয়াদের বিভ্রান্ত করেছে কংগ্রেস।

এর পালটা কংগ্রেস নেতা কেতন জয়সওয়াল দাবি করেন, ওনারা রাহুল গান্ধীর ছবি সমন্বিত পোস্টার, পতাকা নিয়েই গিয়েছিলেন। ওনাদের বিভ্রান্ত করা হয়নি। তাঁর আরও দাবি,  সামাজিক ন্যায়, পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষার জন্য রাহুল গান্ধীর লড়াই  মতুয়া-সহ বিভিন্ন প্রান্তিক মানুষদের মনে নতুন আশার আলো জাগিয়েছে। এতেই আতঙ্কিত হয়ে বিভ্রান্তিকর মন্তব্য করছেন শান্তনু ঠাকুর।

প্রসঙ্গত রাজ্যে মতুয়া ভোট নিয়ে শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির টানাপোড়েন অব্যাহত। এবার কংগ্রেসও তাদের ভোট টানতে আশাবাদী বলে রাজনৈতিক মহল মনে করেন।

কংগ্রেসের উত্তর ২৪ পরগণা সভাপতি ইন্দ্রাণী দত্ত চৌধুরীরও দাবি,  নাগরিকত্ব নিয়ে, হিন্দুত্ব ইত্যাদি নিয়ে যেভাবে মতুয়াদের হেনস্থা হতে হচ্ছে, তার নিরসনেই ওনারা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*