- আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর সম্মেলনে বক্তব্য রাখেন।
- প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টার ক্ষেত্রে গোটা বিশ্ব ভারতকে বিশ্বাস করে, ভরসা করে। এবং সারা বিশ্বের দৃঢ় বিশ্বাস ভারত সেমিকন্ডাক্টর-এর মজবুত বুনিয়াদ তৈরি করবে।
- প্রধানমন্ত্রী আজ বিকশিত ভারত আত্মনির্ভর ভারতের কথা উল্লেখ করে বলেন ফার্স্ট কোয়ার্টারে দেশের জিডিপি 7.8%। এই আর্থিক বৃদ্ধি ম্যানুফ্যাকচারিং, সার্ভিসেস সব ক্ষেত্রেই পরিলক্ষিত হচ্ছে।
- মোদি বলেন ভারত দ্রুততার সঙ্গে এগোচ্ছে। আর্থিক বৃদ্ধির যা হার দেখা যাচ্ছে, তাতে অচিরেই দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছে।
- সেমিকন্ডাক্টার ক্ষেত্রে আমরা দেরিতে শুরু করেছি, কিন্তু কেউ ভারতকে থামাতে পারবে না বলেন মোদী।
- প্রধানমন্ত্রী বলেন, বিগত শতাব্দীতে তেল বিশ্বের ভাগ্য নির্ধারণ করত কিন্তু এখন সেমিকন্ডাক্টর চিপ সব উন্নতির আধার। দেখতে ছোট কিন্তু দুনিয়াকে বৃহৎ শক্তির সঙ্গে পরিচিত করায়।
- আজ ভিন রাজ্যে বাংলাভাষীদের ওপর হেনস্থা নিয়ে বিধানসভায় বিশেষ আলোচনা।
- যোগ্যদের চাকরি ফেরাতে বিধানসভায় সর্বজনীয় প্রস্তাব আসুক বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
- পুরুলিয়ার বলরামপুরে পেট্রোল পাম্পের লুট করে ডাকাতরা পালিয়ে যায় ঝাড়খণ্ডের দিকে।
- ৭ ও ১৪ ই সেপ্টেম্বর এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা। কিন্তু তার আগে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পরীক্ষার্থীদের। কোথাও বা অ্যাডমিট কার্ড-এর ছবি নেই কোথাও বা নামের ভুল ইত্যাদি নানা সমস্যা দেখা দিচ্ছে।
- বাঁকুড়ার বিষ্ণুপুরে হাতির তাণ্ডব। ২৫টি হাতির দল ফসল নষ্ট করছে।
- গণেশ পুজোর বিসর্জনে গুন্ডাগিরি। মারছে তৃণমূল আঘাত পাচ্ছে তৃণমূল। অর্থাৎ দু-পক্ষের অন্তর্কোন্দল। তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্সিলর ও তার মেয়ে মদ্যপ অবস্থায় গাজোয়ারি করছেন। যেন দিদির কীর্তি। চলছে রাজনৈতিক চাপানউতোর।

Be the first to comment