দশে দশ

Spread the love
  1. ধেয়ে আসছে স্কোয়াল ফ্রন্ট। এর জেরে প্রাকৃতিক বিপর্যয় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে প্রায় সমগ্র দক্ষিণবঙ্গে। কিন্তু কি এই স্কোয়াল ফ্রন্ট? পূবালী ও পশ্চিমী বাতাসের সংঘর্ষের জেরে কিউমুলোনিম্বাস মেঘ ও তার প্রভাবে নিম্নচাপ জনিত বৃষ্টি। গতকাল রাত থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। তা আরো বাড়বে এবং হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর-সহ সমগ্র দক্ষিণবঙ্গের প্রভাব থাকবে।
  2. দুর্যোগের জেরে প্রশাসন সতর্ক। উপকূলবর্তী জায়গায় মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে। নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।
  3. পুজোর সময় প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। এর ফলে পুজো উদ্যোক্তা-সহ পুজোর সঙ্গে জড়িত সকলের মাথায় হাত। এমনিতেই এবারে বর্ষা দীর্ঘস্থায়ী, তার ফলে পটুয়াপাড়া কুমোরটুলির মৃৎশিল্পীদের কপালে চওড়া ভাঁজ। কি করে প্রতিমা তৈরি করবেন, কি করে ঠিক সময় ডেলিভারি দেবেন সেই নিয়ে দুশ্চিন্তায় তারা।
  4. আজই যোগ্যদের তালিকা প্রকাশের দাবি। পরীক্ষা না দিয়ে চাকরি ফেরানোর দাবি চাকরিহারা স্কুল শিক্ষকদের। নিয়োগ পরীক্ষা হলে ফল হবে ভয়ংকর, হুমকি চাকরিহারা শিক্ষকদের।
  5. দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালদিতে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হলো এক যুবককে। যুবকের দেহে একাধিক আঘাত। একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
  6. পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় গনগণিতে হাতির পাল রাস্তা পেরানোর সময় ছোঁড়া হয় আগুনের গোলা।
  7. মালদার সাহাপুরে মন্দির চত্বরে জুয়া খেলতে না দেওয়ায় প্রতিবাদী ও তার স্ত্রী আক্রান্ত। প্রতিবাদী যুবকের বাড়ি ভাঙচুর, স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টাও করা হয়। স্থানীয় বিজেপি নেতার মতে এটা টিএমসির দুষ্কৃতীদের করা অন্যদিকে টিএমসি নেতার মতে বিজেপির নেতারা-এর সঙ্গে জড়িত।
  8. আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে এক স্কুলছাত্রীকে শ্রাবণী মেলায় নিয়ে যাওয়ার নাম করে গণধর্ষণ। নির্যাতিতার বয়স ১৪, অষ্টম শ্রেণির ছাত্রী সে। গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম ইন্দ্রজিৎ সরকার ও দেবাশীষ দাস।
  9. সরকারি বাড়ি ছাড়লেন জগদীপ ধানখড়। একমাস আগে আচমকাই তিনি উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দেন। সরকারি বাংলো ছেড়ে তিনি চলে গেছেন দিল্লির ছাতারপুরে লোক দল নেতা অভয় চৌতালার খামারবাড়িতে।
  10. মা দুর্গার পুজোয় যাতে কোন খামতি না থাকে তার জন্য পুজোর আগে দশ দিন ধরে চলল পুরোহিত প্রশিক্ষণ শিবির। বর্ধমানের আলমগঞ্জ এলাকায় বিজয় চতুষ্পদী সংস্কৃত টোলে এই শিবিরের আয়োজন হয়। দক্ষিণবঙ্গের ২৫৪ জন পুরোহিত এতে অংশগ্রহণ করেন যার মধ্যে ১২ জন মহিলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*