১০টা

Spread the love
  1. চীনে এস সি ও বৈঠকে সাক্ষাতে তিন রাষ্ট্রপ্রধান। মোদি, পুতিন, জিনপিং তিনজনের খোশ মেজাজে আলোচনা, সদর্থক বার্তা।
  2. বিহারে ভোটার অধিকার যাত্রা ঐতিহাসিক করার জন্য লালুপ্রসাদ যাদব, তেজস্বী যাদব, দীপঙ্কর ভট্টাচার্য, মুকেশ সাহানি, বিহার কংগ্রেস নেতৃত্বকে ধন্যবাদ জানান রাহুল গান্ধী। বিশেষ করে সর্বস্তরের কর্মী এবং রাজ্যের যুবকদের আন্তরিকভাবে অভিনন্দন জানান তিনি। বলেন আমরা অঙ্গীকার করি বিহারে কোন ভোট চুরি হবে না। আমরা পুরোদমে গণতন্ত্র ও সংবিধান রক্ষা করব।
  3. আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প। ৮০০ জন মৃত, ২৮০০-র বেশি মানুষ আহত । পূর্ব আফগানিস্তানের এই ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী রাষ্ট্র উজবেকিস্তান, তাজিকিস্তান, ভারত ও পাকিস্তানে।
  4. মালদায় নাবালিকাকে জোর করে যৌন নির্যাতন ও শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। অভিযুক্তকে গ্রেফতার করে, মালদা জেলা আদালতে বিচার হয়। প্রেমিকের পকসো আদালতে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা হয়।
  5. ফের পিছল ডিএ মামলার শুনানি। ৮ সেপ্টেম্বর মহার্ঘ ভাতা মামলার শুনানি।
  6. পুজোর আগে বাংলাকে উপহার রেলের। শিয়ালদা রানাঘাট রুটে এসি ট্রেনের সাফল্য দেখে আরো দুটি রুটে এসি লোকাল ট্রেন ছুটবে।
  7. স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে খুন করায় রাজস্থানের উদয়পুরে ফাঁসির সাজার স্বামীর।
  8. খুন জনজাতি নেতা, অশান্ত মনিপুর।
  9. অ্যাডমিট পেলেও পরীক্ষায় বসতে পারবেন না অযোগ্যরা। পরীক্ষার আগেই তালিকা থেকে বের করে দেওয়ার নির্দেশ  এস এস সি-কে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
  10. আজ আরামবাগ ও ঘাটালের সাংগঠনিক বৈঠক করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*