মুখ্যমন্ত্রী দেশদ্রোহী, মিথ্যাচারী, গর্জন শুভেন্দুর

Spread the love

রোজদিন ডেস্ক : তৃণমূল কংগ্রেস এর মঞ্চ খুলে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সেনাবাহিনীকে নিশানা করার বিরুদ্ধে গর্জে উঠলেন বিরোধী নেতা শুভন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, উনি দেশদ্রোহী, মিথ্যাচারী। ন্যুনতম মর্যাদা থাকলে অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন বলে তিনি দাবি করেন।
মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের মঞ্চ খোলার খবর পেয়ে এইদিন চটজলদি সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেনাবাহিনীকে কেন্দ্র অপব্যবহার করছে বলে অভিযোগ তুলে জানান, তাকে দেখে ২০০ সেনা পালাতে যান।
তার এই মন্তব্যর প্রতিবাদে তীব্র ধিক্কার জানিয়ে শুভেন্দু বলেন, এই সব বলে মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকেই অপমান করেছেন। সেনাবাহিনী সারা দেশের শ্রদ্ধেয়, দেশের সীমানা রক্ষা করছেন তারা, সব সংকটে তারা পাশে দাঁড়ান, সারা বিশ্ব তাদের সম্মান করে। সেই সেনাবাহিনীকে এই ধরনের অসম্মানজনক মন্তব্য করে মুখ্যমন্ত্রী চরম অপমান ও অবমাননা করেছেন। মুখ্যমন্ত্রী নিজেকে পথের যোদ্ধা বলে দাবি করেন, তিনিই এইভাবে সেনাবাহিনীকে চরম অপমান করলেন! তিনি অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*