Congress Protest Rally against Gyanesh Kumar, উত্তাল সারা দেশ, আটক বহু নেতা

Spread the love

রোজদিন ডেস্ক : 
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফা ও তাঁকে গ্রেফতারের দাবিতে আজ কলকাতা-সহ সারা দেশ প্রধান বিরোধী কংগ্রেসের তুমুল বিক্ষোভে (Congress Protest Rally against Gyanesh Kumar) উত্তাল হয়। দলের বহু প্রথম সারির নেতা, কর্মী, সমর্থকরা এই বিক্ষোভে অংশ নেন। পুলিশ বেশির ভাগ ক্ষেত্রে তাঁদের বিক্ষোভ আটকে দেয়। আটক করা হয় বহু নেতাকে।

কলকাতা সহ বহু জায়গায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়।অসমের গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ কে আটক করে পুলিশ।
মণিপুরে বিক্ষোভ কারীদের ওপর কাঁদানে গ্যাস ছোঁড়া হয়।


দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারের ইস্তফা ও গ্রেফতারের দাবিতে দেশব্যাপী এই বিক্ষোভের আহবান জানিয়েছিলেন। এতে সাড়া দিয়ে কলকাতা থেকে কাশ্মীর, বিপুল সংখ্যক নেতা, কর্মী, সমর্থকরা যেভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন, এতে অশনি সঙ্কেত দেখছেন বিজেপি নেতৃত্ব।


কলকাতায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, রাজ্যে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রকাশ জোশি সহ রাজ্যের নেতা, কর্মী, সমর্থকরা আজ সকালে কলেজ স্ট্রীট থেকে মিছিল করে যাওয়ার সময় বি বি গাঙ্গুলি স্ট্রীটে পুলিশ তাঁদের আটকে দেয়। ক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকরা নিজেদের দাবির সমর্থনে তুমুল বিক্ষোভ দেখান, জ্ঞানেশ কুমার বিরোধী ধ্বনি দিয়ে তাঁর কুশপুতুল পোড়ান।

গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, জ্ঞানেশ কুমার অপরাধ করেছেন, তাঁকে পদত্যাগ করতেই হবে, নাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। মণিপুরে ও রাজ্য কংগ্রেস প্রধান ওকরাম ইবোবি সিং এর নেতৃত্বে তুমুল বিক্ষোভে জ্ঞানেশ কুমারের কুশপুতুল পোড়ানো হয়। পুলিশ বিক্ষোভকারী দের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে।
দিল্লি, দেরাদুন, পাটনা, লক্ষ্ণৌ চন্ডিগড় ইত্যাদি জায়গাতেও কংগ্রেস জ্ঞানেশ কুমারের ইস্তফা, গ্রেফতারের দাবিতে তুমুল বিক্ষোভ দেখান। কর্ণাটকে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড পুলিশ স্টেশনে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।।
ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে আজ হুঁশিয়ারি দেন, তাঁদের দেওয়া সময়সীমার মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে তাঁরা দেশ ব্যাপী প্রতিবাদ আন্দোলনে নামবেন।
একই হুঁশিয়ারি দিয়েছেন সিপিএম-সহ বামপন্থী নেতারাও। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সব বিরোধীরাই এখন এককাট্টা। যা ভাবাচ্ছে গেরুয়া শিবিরকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*