West Bengal BJP, সাংগঠনিক রদবদলে বাদ অনেক মন্ত্রী, সরানো হোল শর্বরী মুখার্জিকেও

Spread the love

রোজদিন ডেস্ক : 
পুজোর আগেই রাজ্য বিজেপিতে বড় রদবদল! সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কের কেন্দ্র বিন্দুতে আসা যাদবপুরের বিধায়ক শর্বরী মুখার্জি  দলের রাজ্য কমিটি থেকে সরিয়ে দেওয়া হোল। মহিলা মোর্চা, যুব মোর্চা, জেলা সভাপতি, ওবি  মোর্চা, সহ সভাপতি ইত্যাদি পদেও আজ ব্যাপক রদবদল হয়েছে। সাংগঠনিক পদ থেকে একাধিক মন্ত্রীকেও বাদ দেওয়া হয়েছে।
গত কাল  রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ( গঠন) হয়েছিলেন অমিতাভ চক্রবর্তী। আজ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও অমিতাভ চক্রবর্তীর যৌথ সিদ্ধান্তের ফসল এই রদবদল বলে অভিজ্ঞ মহল মনে করেন।

দলের রাজ্য শাখার এই ব্যাপক রদনদলে দলের “এক ব্যক্তি, এক পদ ” নীতি গুরুত্ব পেয়েছে। পূর্ণাঙ্গ এই রাজ্য কমিটিতে সাংগঠনিক পদ থেকে একাধিক মন্ত্রী কে সরানো হয়েছে। এর মধ্যে তাপস রায়, অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ, জগন্নাথ চ্যাটার্জি প্রমুখ আছেন।
সাধারণ সম্পাদক পদে লকেট চ্যাটার্জি, শশি অগ্নিহোত্রী, জ্যোতির্ময় মাহাতো প্রমুখ আছেন।
মহিলা, যুব, ওবিসি ও তফসিলি মোর্চার নতুন সভাপতি পদে ও রদবদল হয়েছে। অঞ্জনা বসু ( মহিলা) অমিত সামন্ত (যুব) ধনঞ্জয় ঘোষ (ওবিসি) ও বিশ্বজিৎ বিশ্বাস (তফসিলি) মোর্চার নেতৃত্বে এসেছেন।

সাত জেলা সভাপতি পদেও রদবদল হয়েছে। বনগাঁ,বারাসত, মেদিনীপুর, আরামবাগ, শ্রীরামপুর, বর্ধমান, কাটোয়া জেলায় নয়া সভাপতি নিয়োজিত হয়েছেন।
পাঁচ জন নতুন সহ সভাপতির মধ্যে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা আছেন। চারজন নতুন সম্পাদক ও হয়েছেন।
রাজ্যে এবার প্রথম ক্ষমতায় এসেছে বিজেপি। সরকারের সঙ্গে দলের সাংগঠনিক বিষয়ে ও বিশেষ গুরুত্ব দিচ্ছে দল। আজ রদবদলে তা স্পষ্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*