- সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে বর্ধমানের জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করলেন, “আ্জ সূচনা করলাম চার লক্ষ কৃষক বিদ্যুতে ইউনিটে ২ টাকা করে ভর্তুকি পাবেন। গোটা রাজ্যে সব ব্লকে কৃষকরা এই ছাড় পাবেন।”
- এই কর্মসূচির বেনিফিট ১.৮.২০২৬ অর্থাৎ অগাস্ট মাস থেকে পাবেন। বাড়তি খরচ হবে ৩০০ কোটি টাকা। চার লক্ষ কৃষকের জন্য ৩০০ কোটি টাকা বাড়তি খরচ করব। ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে ২৭০০ টাকা করে দেওয়া হবে। আগের সরকার বছরে ৬০০০ টাকা করে দিত। আমাদের সরকার বছরে ৯০০০ টাকা করে দেবে। বর্ধমানের কৃষকদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নের মাধ্যমে ঋণ শোধ করব।
- এনসিপিআই-এ যোগ দেওয়া তৃণমূলের ২০ জন সাংসদকে দু’সপ্তাহ সময় দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। স্পিকারের অফিস জানিয়েছে, আগামী ৮ অক্টোবরের মধ্যে তাঁদের জবাব দিতে হবে।
- মিলন প্রধানের অস্বস্তি বাড়ল। সিঙ্গল বেঞ্চের রায় খারিজ ডিভিশন বেঞ্চে। রক্ষাকবচের মামলা খারিজ করল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ।
- কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের শোন অ্যারেস্ট কার্যকর না করার সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিঙ্গল বেঞ্চের ওই রায় চ্যালেঞ্জ করে রাজ্য।
- পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রস্তাবিত ‘গুন্ডাদমন’ বিলে এখনই সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বিলটি পুনর্বিবেচনার জন্য নবান্নে ফেরত পাঠিয়েছেন। এই মর্মে খবর প্রকাশ করেছে ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।
- SIR-এর নাম বাদের প্রতিবাদে এবং জ্ঞানেশের পদত্যাগের দাবিতে কলকাতার ধর্মতলায় গণতান্ত্রিক মহিলা সমিতির মিছিল।
- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর ইস্তফার দাবিতে সরব কংগ্রেস। এমনকী তাঁকে গ্রেপ্তারের দাবি তুলে কলকাতা কলেজ স্ট্রিটে বিক্ষোভ মিছিল কংগ্রেসের।
- দীক্ষা দেওয়ার নামে এক যুবতীকে প্রভাবিত করে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ। অবশেষে সেই অভিযোগে গ্রেপ্তার করা হলো তান্ত্রিক তন্ময় ঘোষ ওরফে ‘গুরুজি তারকনাথ কাপালিক অঘোরী’-কে ।
- বারুইপুর আদালতে আইনজীবী ও সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা এবং ডিম ছোড়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল আদালত। বর্ষীয়ান আইনজীবী সৈকত বন্দোপাধ্যায়কে আদালত বান্ধব নিয়োগ করা হয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
- ২০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার হাতে গ্রেপ্তার উলুবেড়িয়া পুরসভার ফিল্ড অফিসার।
- রাজ্যের অন্যতম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দুর্গাপুরের ডিপিএল (দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড) কারখানার দু’টি ইউনিট বিকল হয়ে গেল। ফলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। অভিযোগ রক্ষণাবেক্ষনের অভাবে ৭ ও ৮ নম্বর ইউনিট দু’টি বিকল হয়ে গিয়েছে।
- খিদিরপুরের রামকমল স্ট্রিটে বহু পুরোনো একটি বাড়ির একাংশ বৃহস্পতিবার রাতে ভেঙে পড়ে। ওই বাড়ি কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত। তিনটে গাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
- বারুইপুর রেলগেটের কাছে আচমকাই ট্রাফিক সিগন্যালের পোস্ট ভেঙে মাথায় পড়ে গুরুতর আহত হলেন এক মহিলা যাত্রী। আহত মহিলার নাম শর্মিষ্ঠা মণ্ডল নস্কর। তাঁর বাড়ি জয়নগরে।
- খড়গপুরের বাড়ি থেকে শুক্রবার ভোরে গ্রেপ্তার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি।

Be the first to comment