Protest Rally বামপন্থী মহিলাদের, কার্যত অবরুদ্ধ সিইও দফতর

Spread the love

রোজদিন ডেস্ক : 
ভোটার তালিকায় নাম ফেরানোর দাবিতে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গণতান্ত্রিক মহিলা সমিতির অভিযানে সংশ্লিষ্ট এলাকা সরগরম হয়ে ওঠে। পুলিশ তাঁদের ব্যারিকেড দিয়ে আটকে দিলে তাঁরা সেখানে বসে পড়ে বিক্ষোভ সমাবেশ করেন। মীনাক্ষী মুখার্জি, জাহানারা খান, মোনালিসা সিনহা, কণীনিকা ঘোষ প্রমুখ সেখানে বক্তব্য রাখেন।
তাঁদের মূল দাবিই হোল, ভোটার তালিকার নাম ফিরিয়ে দিতে হবে।
মুর্শিদাবাদের মোস্তারি বানু এসআইআরে ব্যাপক গরমিল নিয়ে প্রথম শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন।
সিপিএমের মহিলা সমিতির ডাকা এই মিছিল সমাবেশে বহু মহিলা আজ অংশ নিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*