রোজদিন ডেস্ক :
রাজ্যের বহু প্রতীক্ষিত গুন্ডা দমন বিলে রাষ্ট্রপতির সম্মতি মেলে নি। তা রাজ্যে ফেরত এসেছে বলে নির্ভর যোগ্য সূত্রে জানা যায়। ক্ষমতাসীন হয়ে মূলত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ উদ্যোগে বিধানসভায় এই বিল আসে। রাষ্ট্র পতির সম্মতির জন্য তা পাঠানো হয়। কিন্তু রাষ্ট্রপতি এতে অনুমোদন না দিয়ে তা রাজ্যের কাছে ফেরত পাঠিয়েছেন। সূত্রের খবর, এই বিল সামগ্রিকভাবে কেন্দ্রীয় আইনে আছে।
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোসাল অ্যাক্টিভিটিস বিল, যা গুন্ডা দমন বিল হিসাবে পরিচিতি পায়।
এই বিল কার্যকর হওয়ার আগেই একাধিকবার মুখ্যমন্ত্রী এই আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে হুঁশিয়ারিও দিয়েছেন। যা নিয়ে বিঁধেছেন বিরোধীরা। এই বিলে বিনা বিচারে এক বছর আটক রাখার সংস্থান রাখা হয়।
সূত্রের খবর, কেন্দ্রের পি আই টি এন ডি পি এস আইনে ইতিমধ্যে যা আছে, রাজ্যের গুন্ডা দমন বিলেও তাই, ফলে তা সমান্তরাল প্রতিরোধ বিল হয়ে যাওয়ার কথা মাথায় রেখে রাজ্যকে ফেরত পাঠানো হয়েছে।
রাজ্য এই বিল পুনর্বিবেচনা করে পাঠানোর কথা বলা হয়েছে। এখন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় তাই দেখার।
আপাতত এই বিল কার্যকর হচ্ছে না বলে সূত্রের খবর।

Be the first to comment