প্রতিবেদন: আরও বেকায়দায় তৃণমূলত্যাগী ২০ জন এনসিপিআই সাংসদ। এই সংক্রান্ত মামলায় এর আগে সুপ্রিম কোর্ট কড়া অবস্থান নেওয়ায় এবার তৎপর হল স্পিকার ওম বিড়লার দফতর। শুক্রবার স্পিকারের দফতর থেকে জবাব দেওয়ার জন্য কাকলি, সূদীপদের সময়সীমা বেধে দেওয়া হল। এক চিঠিতে ওই ২০জন সাংসদকে স্পিকারের দফতর জানিয়ে দিয়েছে, তাদের আর্জি মেনে আর সময়সীমা বাড়ানো হবে না। আগামী ৮ অক্টোবরের মধ্যেই তাদের জবাব দিতে হবে। তারপরই তাদের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত রায় দেবেন স্পিকার। এখানে মনে করিয়ে দেওয়া যেতে পারে, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের আর্জি মেনে তাদের ২ দফায় সময় দিয়েছিলেন স্পিকার। সেই সময়সীমা শেষ হয় গত ২২ সেপ্টেম্বর। তারপরই ২০ জন ফের চার সপ্তাহ সময় চেয়ে স্পিকারকে চিঠি দেন। এবার তাদের সেই আর্জি খারিজ করে চূড়ান্ত সময়সীমা জানিয়ে দিল স্পিকারের দফতর। এরপর স্বাভাবিক চাপে পড়ে গেলেন ২০ সাংসদ।

Be the first to comment