আসানসোলে কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক : আসানসোলের এক আবাসনের সামনে স্ত্রী, শিশুপুত্রের সামনে এক কংগ্রেস সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো টিএমসি সমর্থকদের বিরুদ্ধে। গতকাল রাতে তাঁকে প্রচন্ড মারধর করার পর আজ তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। আসানসোলের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডীর দাবি, নিহত যুবক দেবদীপ চ্যাটার্জি তাঁদের সমর্থক। কংগ্রেসকে ভোট দিয়েছেন বলায় টিএমসি সমর্থকরা বাড়ির সামনেই তাঁকে বেধড়ক মারে। স্ত্রী, ছোট্ট ছেলের কাতর অনুরোধও তারা শোনেনি। আর্তনাদ, চেঁচামেচি শুনে আবাসনের বাসিন্দারা এলে হামলাকারীরা তাঁকে ফেলে পালিয়ে যায়। তাঁর স্ত্রী দেবদীপকে বাড়িতে নিয়ে যান। আজ সকালে তাঁর কোন সাড়া শব্দ না মেলায় পরিবারের অন্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
গতকাল রাতে একটি আনন্দ অনুষ্ঠান থেকে ফেরার সময় আবাসনের সামনে তাঁর গাড়ি আটকায় দুষ্কৃতিরা। তাঁকে নামিয়ে বেধড়ক মারে। ওই আবাসনেই কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি থাকেন।তাঁর দাবি, টিএমসি-র স্থানীয় পুর প্রতিনিধির আশ্রিত দুষ্কৃতিরা এর জন্য দায়ী। নিহত যুবক তাঁদের সমর্থক ছিলেন।
টিএমসি এই অভিযোগ অস্বীকার করেছে। এর প্রতিবাদে কংগ্রেস সমর্থকরা আজ থানার সামনে বিক্ষোভ দেখান। পুলিশ তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*