পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. উত্তরপাড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজকে আমার খুব প্রিয় ভাই, মোটাভাই নন্দীগ্রামে সিআরপিএফের যাকে ভোট লুট করতে পাঠিয়েছিলেন, তাকে নিয়ে মিটিংয়ে বসেছিলেন। বলেছেন, ভোটিং ব্যবস্থা স্লো করে দাও। যাতে লোকে ভোট দিতে না পারে। আরও কিছু বলেছেন আমি এ সব আইডিয়া করছি।
  2. তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের এই ভাঙড়ের জনসভা সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে। যতদূর চোখ যাচ্ছে, মানুষের বাঁধন ছাড়া উচ্ছ্বাস। সভাস্থলে তিল ধারণের জায়গা নেই। ক্যানিং পূর্ব তো তৃণমূলের শক্তিশালী ঘাঁটি। ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা।
  3.  নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক।
  4.  আবাসনে ঢুকে কংগ্রেস সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের আসানসোলে। মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায়।
  5. আসানসোলে কংগ্রেস সমর্থক খুনের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের। আসানসোলে ২৩ এপ্রিল, প্রথম দফায় ভোটগ্রহণ হয়ে গিয়েছে
  6. তারকেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহ রায়ের সমর্থনে রোড শো করলেন ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী (দেব) জয়কৃষ্ণ বাজার থেকে হুডখোলা জিপে উঠে পদ্মপুকুর মোড় হয়ে চাউল পট্টিতে শেষ হয়।
  7. শনিবার দুপুর বেলাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে নোয়াপাড়া থানা চত্বর। থানার পিছনে বসবাসকারী স্থানীয়দের অভিযোগ, থানার ভেতর দিক থেকেই বোমা বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে।
  8. তীব্র দাবদাহের মধ্যে নির্বাচনী প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া।
  9. আউশগ্রামে তৃণমূলের পার্টি অফিসে আগুন! পুড়ে ছাই কার্যালয়—বিজেপির বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
  10. সাতসকালেই বর্ধমান শহরের জিটি রোড সংলগ্ন রুবি প্যালেস মার্কেটের দোতলায় মা অন্নপূর্ণা রাইস মিলের অফিসে অভিযান চালায় ইডি। ল্যাপটপ-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
  11. সাতসকালে ফের সক্রিয় ইডি। শনিবার হাববার দুই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট।
  12. উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শেখ হাবিব যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
  13. অন্ডালের মুকুন্দপুরে বেআইনি ভাবে মাটি কাটতে গিয়ে মাটি ধসে মৃত্যু হলো এক দিনমজুরের। মৃতের নাম মঙ্গল ভুঁইয়া (৫০)।
  14. শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনি এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বধূর। মৃত মহিলার নাম পপি সাহা, বয়স ৫৫ বছর।
  15. উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের জঙ্গলে বিধ্বংসী দাবানল। আগুনের মোকাবিলায় নেমেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*