রোজদিন ডেস্ক: রাহুল গান্ধী এত সিলেকটিভ কেন বলে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। মোদিজির গত দশ বছরে দেড়শো বারের বেশি প্রশ্ন পত্র ফাঁস হয়েছে বলে রাহুল গান্ধী অভিযোগ তোলার পর পালটা তাঁকে বিঁধে এই কথা বলেন তিনি। জে পি নাড্ডার অভিযোগ, পড়ুয়া দের প্রতিবাদ আন্দোলন থেকে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছেন রাহুল গান্ধী। তাই কংগ্রেস বা বিরোধী শাসিত রাজ্যগুলিতে কতবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তা তিনি দেখতে পাচ্ছেন না! হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর,ঝাড়খণ্ড ইত্যাদি রাজ্যে সরকারি চাকরি, স্কুল বোর্ডের পরীক্ষা ইত্যাদিতে যখন প্রশ্নপত্র ফাঁস হয় তিনি নীরব থাকেন। রাহুল গান্ধী কে নিশানা করে জে পি নাড্ডা বলেন উনি পড়ুয়া দের ভাল, শিক্ষার মান উন্নয়ন ইত্যাদি চান না, উনি রাজনৈতিক লাভ চান,যা দুর্ভাগ্য জনক।
নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেন্দ্র সংসদে আলোচনা চায় বলে জানান। বলেন, পারস্পরিক দোষারোপ না করে সংসদে আলোচনা হোক, তাঁরা প্রস্তুত আছেন। তবেই কারা এতে যুক্ত ছিল, কেন্দ্র কিভাবে এর উত্তর করেছে ইত্যাদি পরিস্কার হয়ে যাবে।
তবে কবে, কিভাবে এই আলোচনা হবে তিনি স্পষ্ট করেন নি।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে আলোচনা নয় বলে মঙ্গলবার ই বিরোধী পক্ষ জানিয়েছিলেন সরকার সেই দাবি এখন মানতে রাজী না বলে আভাস মিলেছে।

Be the first to comment