সপ্তাহান্তেও চলবে রাজ্যে বিরামহীন বৃষ্টির সতর্কতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– শুক্রবার ও শনিবার রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির মরসুম চলতে থাকবে। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়া সহ প্রায় জেলাতেই বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃষ্টি খানিকটা কমলেও মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই। তবে অধিকাংশ জায়গার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ৪ অগস্ট পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি জারি থাকবে।
উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে শুক্রবার থেকে। টানা সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরে। আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। সপ্তাহ শেষে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*