তারাতলা বিপর্যয়ে মৃত ঠিকাদার আসগর, আজ দেহ উদ্ধার, ঘনিষ্ঠ ছিলেন প্রাক্তন মেয়রেরও 

Spread the love

রোজদিন ডেস্ক :

তারাতলার গুদাম ভেঙে বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ঠিকাদার আসগর হোসেনও। আজ সকালে ধ্বংসস্তুপ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

গতকালের এই ভয়াবহ দুর্ঘটনার পর বিভিন্ন মহলে তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার আসগর হোসেনের নাম উঠে আসে। দুর্ঘটনার পর তাঁর হদিশ মিলছিল না। সূত্রের খবর, আজ তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর সঙ্গে প্রাক্তন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠতা ছিল বলে প্রকাশ। এই বিষয়ে এখন অবধি কেউ মুখ খোলেননি। প্রাক্তন মেয়র, তৃণমূলের একাধিক নেতার সঙ্গে আসগরের ছবিও দেখা গেছে।

আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নাম না করে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে বিঁধে বলেন, ক্যামাক স্ট্রীটের রিক্রুট করা কালীই কলকাতা পুরসভার সব রকম কাজে যুক্ত। কালী না বললে ওখানে কোন কাজ হয় না। কালীকে তুললে সব বেরিয়ে যাবে বলে তিনি হুঁশিয়ারি দেন। আরও বলেন, এই কালীই বাইপাসের ধারে ২০০ কোটি টাকা খরচ করে তৃণমূল ভবন বানাচ্ছে! এখান থেকে (কলকাতা পুরসভা!), টাকা তুলে ওখানে পাঠায়। তাঁরা সব জানা বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।

সূত্রের খবর, প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ ব্যানার্জির কথাই মুখ্যমন্ত্রী বলেছেন। তিনি তারাতলার ভেঙে পড়া নক্সায় প্রাক্তন মেয়রের সই আছে বলে নথি তুলে ও দেখান।

তখন ফিরহাদ হাকিম সভায় ছিলেন না। এখন অবধি তিনি এই নিয়ে কোন মন্তব্য করেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*