রোজদিন ডেস্ক: মাছ চুরি ঠেকাতে জলে বিদ্যুতের ছড়ানো তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন দুই যুবক । সম্পর্কে তাঁরা শ্যালক – জামাইবাবু।। কোচবিহারের সিতাই এর ছাট শিঙ্গিমারি গ্রামের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।
সূত্রের খবর মণিরুল মিঞা(৩৫) ও মোমিন মিঞা (৩০) বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন।।বৃহস্পতিবার জলাজমিতে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় জলাজমির মালিক আমিনুর মিঞা কে পুলিশ গ্রেফতার করেছে।
সূত্রের খবর, মণিরুল ও মোমিন দিনহাটায় তামাক সরবরাহ করতে গেছিলেন।।ফেরর পথে তাঁরা তাড়াতাড়ি হবে ভেবে জলাজমি দিয়ে আসার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন।
পরদিন সকালে তরতাজা দুই প্রতিবেশী যুবকের দেহ জলাজমিতে দেখে আতঙ্কিত হন আমিনুর। তিনি দেহ দুটি কচুরি পানা দিয়ে ঢেকে দেন বলে অভিযোগ। পরে বৃষ্টি তে তা সরে গিয়ে আসল সত্য সামনে আসে।
একসঙ্গে পরিবারের দুই যুবকের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ স্বজন রা। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Be the first to comment