রোজদিন ডেস্ক: কৃষকরাই অন্নপূর্ণা। তাঁরা ই রাজ্যের অন্ন জোগান দেন। শুক্রবার বর্ধামানে কৃষক দের পাশে দাঁড়িয়ে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এইদিন তিনি ধানের ন্যুনতম সহায়ক দামের অতিরিক্ত টাকা, কৃষক দের কাছ থেকে সরাসরি ধান কেনা, ও আলু চাষীদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেন। যা নিয়ে আশাবাদী কৃষক রা। মুখ্যমন্ত্রী র আশ্বাস অনুযায়ী ১০০ কুইন্টাল ধান বিক্রি করলে তাঁদের ন্যুনতম সহায়ক মূল্যের অতিরিক্ত ২০ হাজার টাকা পাওয়ার সুযোগ মিলবে।
প্রাক্তন সরকারের আমলে অন্য রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এই ক্ষেত্রে এবার তা শিথিল হবে বলেই আশা আলু কৃষক দের। এই ছাড়া সারে ভর্তুকি ইত্যাদি র আশ্বাস ও দেন তিনি।

Be the first to comment