রোজদিন ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar) নিয়ে দেশব্যাপী বিরোধী রাজনৈতিক দলগুলির তোপের মধ্যে এবার বেসুরো এনডিএ-র তিন শরিকও।
তাঁদের বক্তব্য, বিরোধী দের জন্য নয়, সাধারণ ভোটারদের স্বার্থে মুখ খুলুন জ্ঞানেশ কুমার।
তিন শরিক লোক জনশক্তি পার্টি, টিডিপি ও রাষ্ট্রীয় লোকদলের নেতা চিরাগ পাসোয়ান, উপেন্দ্র কুশওয়াহা ও দক্ষিণ ভারতের ওজন্দার নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু শুক্রবার এই অভিমত ব্যক্ত করেন। যা বিজেপির চাপ বাড়িয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
জ্ঞানেশ কুমারের বিষয়ে শীর্ষ আদালতে আইনজীবী শৈলেন্দ্র মনি ত্রিপাঠি মামলা দায়ের করে দাবি করেছেন, অবিলম্বে ওঁকে বিচারের আওতায় আনা হোক।
এইদিন কংগ্রেস জ্ঞানেশ কুমারের ইস্তফা ও গ্রেফতারের দাবিতে দেশব্যাপী তুমুল বিক্ষোভ দেখিয়েছে। সরব বামপন্থীরা। ককরোচ জনতা পার্টিও তাঁর ইস্তফার দাবিতে আগামী ২ অক্টোবর থেকে সারা দেশে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে। বিজেপি নেতারা কংগ্রেস, বিরোধী দের দাবি নস্যাৎ করলেও এখন অবধি নীরব প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী।
এবার তিন শরিক ও সরব হওয়ায় গেরুয়া শিবির কি করে, রাজনৈতিক মহল এখন সেদিকে তাকিয়ে।

Be the first to comment