রোজদিন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে চাষের জমিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন দম্পতি। গুরুতর আহত তাঁদের কিশোর পুত্র। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। চাষের জমিতে বিদ্যুতের তার সংযোগ করার দায়ে পুলিশ একজন কে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, ধান জমিতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে সুকুমার সর্দারের জমিতে বিদ্যুতের তার পাতা হয়। ছিল বিদ্যুৎ সংযোগ ও।
মঙ্গলবার সন্ধ্যায় বাসন্তীর কলাহাজরা গ্রামের এক কিশোর ওই জমির কাছে মাছ ধরার জন্য জাল পাততে গিয়ে আচমকা বিদুৎ স্পৃষ্ট হয়। তার বাবা, মা আহম্মদ লস্কর (৫৩) ও তাছলিমা লস্কর (৪৮) সম্ভবত তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের ছোবলে প্রাণ হারান। কিশোর পুত্র ও আহত হয়ে মাঠে ই পড়ে ছিল। আজ সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় মানুষের অভিযোগ, ধান জমিতে ইঁদুরের উপদ্রব বন্ধ করতে জমিতে বিদ্যুতের তার বিছিয়ে রেখেছিলেন সুকুমার সর্দার। হুকিং করে বিদ্যুৎ আনেন। আজ তাঁর বাড়ি গিয়ে বাসিন্দারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন, দম্পতি ততক্ষণে আর বেঁচে নেই। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।। পুলিশ জমির মালিককে গ্রেফতার করেছে। নিহত দম্পতির পরিবারের সদস্য দের অভিযোগ, কাউকে না জানিয়ে সুকুমার সর্দার ওই তার পেতেছিলেন, এখন মৃত দম্পতি র ছোট সন্তান দের কি হবে!

Be the first to comment