Rajasthan Municipal Election, চমক জাগিয়ে খাতা খুললো সিপিএম ও আপ

Spread the love

রোজদিন ডেস্ক : 
মরু শহরে এবার দুই পৃথক পুরসভায় বিজয় কেতন উড়লো সিপিএম ও আপের। রাজস্থানের সদ্য সমাপ্ত পুর নির্বাচনে শাসক বিজেপি তাদের সাফল্য বজায় রেখেছে, মোটামুটি ভাল ফল করেছে কংগ্রেস। বিকানেরের নোখায় পুরবোর্ড দখল করেছে সিপিএম, বারানপুর পরিষদের ৬০টি আসনের ৩১টি দখল করেছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ। দুই দলের এই চমকপ্রদ ফলাফল নিঃসন্দেহে চাপ বাড়িয়েছে শাসক বিজেপি, কংগ্রেসেরও। এই নির্বাচনে নির্দলদের নজর কাড়া জয় নিয়েও চর্চা চলছে রাজনৈতিক মহলে।
বিকানেরের নোখা পুরসভায় ৪৫টি আসনের মধ্যে ২৯টি আসন পেয়ে জয়ী হয়েছে সিপিএম।
স্থানীয় সূত্রের খবর, এই পুর নির্বাচনে সব মিলিয়ে ৬০% আসনেই জয়ী হয়েছেন বিজেপি বিরোধীরা।
রাজ্যের ৩০৯টি পুরসভার ১০ হাজার ২৪৪ টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৪ হাজার ১৬৬টি, কংগ্রেস ৩ হাজার ৫৯৭ টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
তৃতীয় স্থানে আছেন নির্দলরা। সিপিএম ৩৮টি ওয়ার্ডে জয়ী হলেও নোখা পুরসভা দখল করেছে।
দিল্লিতে সারা দেশে আলোড়ন তোলা সিজেপি-র আন্দোলনের পর এই টিই ছিল বড় মাপের নির্বাচন। রাজস্থানে দু বছর পর বিধানসভা নির্বাচনের আগে এই পুর নির্বাচন বিশেষ গুরুত্ব পেয়েছে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*