বিধিনিষেধ মেনে বিজেপির মিছিলে অনুমতি আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে বিজেপিকে মিছিল ও জনসভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । শুক্রবার এই নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই মিছিল করতে গেলে কিছু বিধিনিষেধ মানতে হবে বিজেপিকে। এই মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই মিছিল করা যাবে। রুটও নির্ধারণ করে দেন তিনি। মিছিল শুরু হবে মন্দিরবাজার বাসস্ট্যান্ড থেকে এবং শেষ হবে জগদীশপুর মেলা গ্রাউন্ডে।নিরাপত্তার স্বার্থে জনাসমাগমের সীমাও স্পষ্ট করে দিয়ে বিচারপতি বলেন, মিছিলে সর্বোচ্চ ৭,০০০ জন এবং মিটিংয়ে সর্বাধিক ১০,০০০ জনের জমায়েত করা যাবে। পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়ে আদালত জানিয়েছে, পুরো মিছিলটি পরিচালনার দায়িত্ব থাকবে মন্দিরবাজার থানার ওসি। মিছিল, মিটিংয়ে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সুন্দরবন জেলা প্রশাসনকে। আর সেই মিছিল ও সভার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে প্রশাসনকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*