শান্তিপুর বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছারখার একাধিক দোকান

Spread the love

নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর:
গভীর রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হল শান্তিপুর বড়বাজারের তরকারি বাজারের একাধিক দোকান। হঠাৎ আগুন লক্ষ্য করতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা চিৎকার-চেঁচামেচিতে অন্যদের সতর্ক করেন। চোখের পলকে আগুন দোকান থেকে দোকানে ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির সঠিক হিসেব এখনও পাওয়া না গেলেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ বাহিনী। ওসি অনুপম ঢালীসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর হন। এরপর দমকল দফতরকে খবর দেওয়া হলে প্রথমে শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রের একটি ইঞ্জিন এবং পরে আরও একটি বড় ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ জানান, রাতে বাজারে আগুন লাগার খবর পাওয়ার পরই তিনি দমকল দফতরে যোগাযোগ করেন। দ্রুত দমকল কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। তাঁর কথায়, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং দমকল কর্মীদের দ্রুত তৎপরতায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*