- আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ার নাইজার স্টেটের সেন্ট মেরি’স ক্যাথলিক স্কুলে ২১৫ জনবেশি পড়ুয়া এবং ১২ জন শিক্ষককে অপহরণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
- মহারাষ্ট্রের থানেতে গাড়ি চালানোর সময়েই হার্ট অ্যাটাক হলো চালকের। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারেন তিনি। ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের।
- শনিবার সকালে দুর্ঘটনা নিউ টাউনের ইকো পার্কের ৬ নম্বর গেটের সামনে।একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারীকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন তিনি। এই দুর্ঘটনায় আহত কমবেশি আরও পাঁচ থেকে ছয় জন।
- কলকাতায় ভূগর্ভস্থ নালা পরিষ্কারে নেমে শ্বাসরোধ হয়ে মৃত ৪ শ্রমিকের পরিজনকে ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই ঘটনায় অসুস্থদেরও ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ।
- শুক্রবার মধ্যরাতে আগুন লাগে নদিয়ার শান্তিপুর বড়বাজারে। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
- ২০১৯ সালে রাজ্য জুড়ে ফায়ার অপারেটর পদে ২৮ জনের নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। ২০২৩ সালে ২৮ জনের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই চাকরিই ফিরে পেলেন ওই ২৮ জন।
- শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা।
- নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় এক বিএলও গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন রিঙ্কু তরফদার (৫১)। তিনি একটি সুইসাইড নোটে লিখেছেন, “বিএলও-র কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে। তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়।” তাঁর মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করেছেন রিঙ্কু তরফদার।
- জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শক (DI)-কে আগামী দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ। জলপাইগুড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে স্কুলের প্রধান শিক্ষিকাকে ওঠবোস করানোর অভিযোগ ওঠে।
- তিন জেলাশাসকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে জেলাশাসকদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই পরিপ্রেক্ষিতে ইসিআই-এর স্ক্যানারে এবার জেলাশাসকরাও।

Be the first to comment