উত্তরবঙ্গের বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি সিপিএমের

Spread the love

রোজদিন ডেস্ক : দার্জিলিং পাহাড়-সহ উত্তরবঙ্গের সাম্প্রতিক বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি জানালো সিপিএম। দলের কেন্দ্রীয় ও রাজ্য সম্পাদক এম এ বেবি ও মহম্মদ সেলিম পৃথক ভাবে এই দাবি করেন।
এই ভয়ংকর বিপর্যয়ের জন্য সেলিম সাহেব কেন্দ্র ও রাজ্য উভয় পক্ষকেই দায়ী করেছেন। তাঁর বক্তব্য, উন্নয়নের নামে উভয় সরকারই প্রকৃতির ওপর ব্যাপক ধ্বংসলীলা চালাচ্ছে।
আজ নাগরাকাটায় বিজেপির সাংসদ, বিধায়কের ওপর হামলার ও নিন্দা করেন সেলিম। এই সঙ্গে তাৎপর্যপূর্ণ ভাবে যোগ করেন, আর এস এস থেকে যাঁরা আসেন নি, তাঁরা আক্রান্ত হলেন!! প্রসঙ্গত, খগেন মুর্মু সিপি এমের পাঁচ বারের বিধায়ক ছিলেন। রাজ্যে সরকার বদলের পর বিজেপিতে যোগ দেন। শংকর ঘোষও ২০২১ সালে বিজেপিতে যোগদানের আগে সিপিএমেই ছিলেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁদের ওপর আক্রমণকে সমর্থন না করে এই পরিস্থিতিতে সবাই কে একসঙ্গে কাজ করার যে বার্তা দিয়েছেন, সে বিষয়ে সেলিমের কটাক্ষ, ওঁর বিলম্বিত বোধোদয় হয়েছে। রাজ্যকে বিরোধীহীন করার লক্ষ্যে টি এম সি এই সংস্কৃতি এনেছে বলে তিনি তোপ দাগেন।
মহম্মদ সেলিম জানান, তাঁদের দলের সবাই দুর্গতদের ত্রাণে নিজেদের সামর্থ্য মত ঝাঁপিয়ে পড়েছেন। আগামী কাল থেকে ত্রাণ সংগ্রহ অভিযানও হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*