১০টা

Spread the love
  1. রাজ্যের বন্যা ম্যান মেড। উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে অভিযোগ মুখ্যমন্ত্রীর। DVC ইচ্ছে করে জল ছাড়ছে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. ভুটান-অসম থেকেও জল ঢুকছে, আসতে পারে বান, সতর্ক করলেন মমতা, মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা-চাকরির ঘোষণা। ভুটান থেকেও মৃতদেহ ভেসে আসছে: মমতা
  3. সবাই আসতেই পারে, কার‌ওর কোন‌ও প্ররোচনায় পা দেবেন না: মমতা
  4. পর্যটকদের ফেরানোর ব্যবস্থা করছে প্রশাসন জানালে মুখ্যমন্ত্রী।
  5. উত্তরবঙ্গে দুর্যোগে বাড়ছে মৃত্যুমিছিল, ফের দেহ উদ্ধার নাগরাকাটায়
  6. পাহাড় থেকে নেমে আসা কাদা জলের স্রোত বদলে দিয়েছে মিরিক লেকের চেহারা।
  7. ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে বিজেপির সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষ। রক্তাক্ত মালদা উত্তরের সাংসদ।
  8. বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। দু-দফায় ভোট — ৬ ও ১১ নভেম্বর, ভোট গণনা ও ফল প্রকাশ ১৪ নভেম্বর।
  9. সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার পর সোমবার রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নাম চূড়ান্ত হল।
  10. ছত্তিশগড়ের কানহা ন্যাশনাল ফরেস্টে ঘুরতে গিয়েছিলেন হুগলির ডানকুনির এক স্কুলের শিক্ষিকারা ও তাঁদের পরিবার। সেখান থেকে ফেরার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন পাঁচজন। বাকিরা গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*