প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আর্জি

Spread the love

রোজদিন ডেস্ক : প্রাথমিকে ১৩ হাজার ৪২১টি শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় সুযোগ দেওয়ার আর্জি জানিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এনিয়ে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ ২০১৭ ও ২০২২ সালের প্রাথমিক টেটের অনুতীর্ণ পরীক্ষার্থীরা। আগামী ৯ অক্টোবর এই মামলার শুনানি হতে পারে। কয়েকদিন আগে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজো মিটলেই নিয়োগ শুরু করা হবে। এই নিয়োগে সুযোগ দেওয়ার আর্জি জানিয়ে এবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ওই দুই বছরের টেটের অনুতীর্ণ কিছু পরীক্ষার্থী। তাঁদের দাবি, ২০১৭ ও ২০২২ সালের টেট পরীক্ষায় মোট ৪৭টি প্রশ্নের উত্তর ভুল নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা এখনও বিচারাধীন। প্রেসিডেন্সি ও যাদবপুরের বিশেষজ্ঞদের ও পর্ষদের একজন প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠন করা হয়েছিল। গত জুলাই মাসে চার সপ্তাহের মধ্যে সেই কমিটির রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনও সেই রিপোর্ট জমা পড়েনি। তাই এখন তাঁদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হোক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*