মার্কিন চাপে মাথা নত চলবে না , দাবি CPIM এর

Spread the love

রোজদিন ডেস্ক : মার্কিন চাপে বাণিজ্য ক্ষেত্রে কোনভাবেই মাথা নত করা চলবে না বলে দাবি জানালো CPIM। দিল্লিতে আমেরিকার প্রতিনিধির সঙ্গে ভারতের প্রতিনিধির আলোচনার মাঝে দলের কেন্দ্রীয় কমিটি এক বিবৃতিতে এই দাবি তুলেছেন। চলতি মাসের শেষ সপ্তাহে বিভিন্ন ইস্যুতে আমেরিকার কাছে বিজেপির আত্মসমর্পণের প্রতিবাদে তাঁরা প্রচার আন্দোলন করবেন।

বিভিন্ন রাজ্যের রাজধানীতে এই প্রচারে সব রাজনৈতিক দল, শিল্পীদেরও সামিল করতে চায় দল। প্যালেস্টাইনে ইস্রায়েলের অবিরাম আক্রমণ নিয়েও কেন্দ্রের বিজেপি সরকার নীরব কেন প্রশ্ন তোলেন। সিপিআইএমের অভিযোগ, মার্কিন হুমকির কাছে মাথা নত করছে কেন্দ্র। আমেরিকা এই দেশে কৃষি, ডেয়ারি পণ্যের বাজার খুলতে চায়। বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য, দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলা উচিত বলে দল মনে করে।

তাঁদের আরও অভিযোগ, শ্রমিক সুরক্ষার পাশে পরিবেশ সুরক্ষাও লঘু করে দেখছে কেন্দ্র। এই সব কিছুর বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ আন্দোলনের ডাক দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*