- স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোতে দেশের সেরা বাংলা। মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে উডবার্ণ-২ বা অনন্য উদ্বোধন করে ফের এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
- প্রতিদিনের মতোই মঙ্গলবার জেলা সাংগঠনিক বৈঠকে বসলেন অভিষেক। পুজোর আগে শেষ বৈঠক। এদিন বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হারবার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঐক্য, উন্নয়ন এবং চক্রান্তের বিরুদ্ধে প্রচারে জোর দেন।
- অভিষেক বন্দনায় অনুব্রত বলা যায় অভিষেক স্মরণে অনুব্রত অভিষেক খুব ভালো ছেলে। এ কথা বললেন অনুব্রত মণ্ডল। বোঝাই যায় দলের সেকেন্ড ইন কমান্ডের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার চেষ্টা।
- ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে যতদিন না পদ্মফুল ফুটছে ততদিন আমাদের শান্তি নেই বললেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু প্রশ্ন তোলেন তিন থেকে ৭৭ যদি হতে পারে তাহলে ৭৭ থেকে ১৭৭ হবে না কেন?
- তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ-এর উত্তরে বলেন ২০২১-এ বলেছিলেন ইসবার দোশো পার, ৭৭-এ দাঁড়িয়ে গেল। এবারে ভোটের পর দেখা যাবে ৩০ পেরোবে না, বিরোধী দলনেতার আসন শুভেন্দু অধিকারী ধরে রাখতে পারেন কিনা তাই সন্দেহ!
- নদীর পাড়ে বাস/ ভাবনা বারো মাস। মালদার রতুয়ায় দুই মাসের মধ্যেই ভাঙলো রিং বাঁধ। ৬ কোটি টাকা জলে। জল ঢুকছে ভূতনির সংরক্ষিত এলাকায়। সেচ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে তৃণমূল নেতৃত্ব।
- উত্তর ২৪ পরগনার বাদুরিয়ার বাগজোলা পঞ্চায়েতে জন্মের শংসাপত্র দেওয়া হয়েছিল। তা প্রায় ১৭-১৮ বছর আগের কথা। এখন ছেলেমেয়েদের কেউ কেউ পঞ্চায়েতের কাছে শংসাপত্রের নথি বা কাউন্টার পার্ট চাইতে গেলে সেগুলি পাওয়া যাচ্ছে না। সেগুলি নাকি হারিয়ে গেছে। এই গাফিলতির খেসারত দেবে কে? প্রধান পুরো বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। তাহলে এতগুলো ছেলেমেয়ে কি জাল শংসাপত্র দেখাচ্ছে প্রশ্ন উঠছে এটাও।
- নিজের কনস্টিটিউয়েন্সি wayanad এ গেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে মাঠে নেমে কৃষকদের সঙ্গে কথোপকথন করেন তিনি। তাদের সমস্যা বুঝতে চান।
- আজ মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম দিল্লিতে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন।
- পুজোর আগে কেন্দ্রীয় সরকার বেতন দিচ্ছে ২৬ সেপ্টেম্বর। রাজ্য সরকার তার থেকেও এগিয়ে ২৪-২৫ সেপ্টেম্বর পুজোর বেতন দিয়ে দেবে। অবসরপ্রাপ্ত /পেনশন পাবেন ১ অক্টোবর।

Be the first to comment