রোজদিন ডেস্ক: সিপিএম কেন্দ্রীয় নেতৃত্ব অবিলম্বে বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর দাবি করেছে। শনিবার দলের পলিট ব্যুরো এই দাবি করে এক লপ্তে সিলিন্ডার প্রতি ৯৩৩ টাকা বৃদ্ধি র তীব্র নিন্দা করে প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবি করা হয়। তাঁরা ৫ কেজি র সিলিন্ডারের দাম ও কমানোর দাবি করে বলেন, সাধারণত পরিযায়ী শ্রমিক রা এই ৫ কেজির সিলিন্ডার ব্যবহার করেন।এর ও দাম বাড়িয়ে পরিযায়ী শ্রমিক দের ওপর নতুন পীড়ন নামানো হোল।
বাণিজ্যিক গ্যাসের এত দাম বাড়ায় বহ ছোট ব্যবসা বন্ধের মুখে পড়ার আশঙ্কা। বাণিজ্যিক সংস্থাগুলি জিনিসের দাম বাড়িয়ে ক্রেতাদের থেকে তা আদায় করবে। পাঁচ রাজ্য, বিশেষত পশ্চিম বঙ্গের ভোট মিটতেই যে ভাবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হোল , সিপিএমের শীর্ষ নেতৃত্ব এর তীব্র নিন্দা করে সর্বত্র প্রতিবাদ আন্দোলনের ডাক দিয়েছেন।

Be the first to comment