রোজদিন ডেস্ক: ইরান যুদ্ধের আবহে বিমান জ্বালানি র মূল্য বৃদ্ধি তে বন্ধের মুখে আমেরিকায় সস্তার ভ্রমণের জন্য বিখ্যাত স্পিরিট বিমান সংস্থা! শনিবার সংস্থা সব উড়ান বাতিল করেছে। ১ মে থেকে ১৫ মে অবধি তাদের ৪১১৯ টি আভ্যন্তরীণ উড়ান ঠিক করা ছিল। এর ফলে বিপুল সংখ্যক বিমান যাত্রী ও অসুবিধায় পড়েছেন। সূত্রে র খবর, এই বিমান সংস্থা কে বাঁচাতে মার্কিন রাষ্ট্র পতি ডোনাল্ড ট্রাম্প ৫০০ মিলিয়ন ডলারের বেল আউট প্রস্তাব করলেও তাঁর উপদেষ্টা ও কংগ্রেসের রিপাবলিকান দের বিরোধিতা য় তা ব্যর্থ হয়। অন্য কোন বিমান সংস্থা ও তা কিনতে চান নি। ফলত তা বন্ধ হওয়ার মুখে।
ইরান যুদ্ধের আবহে পৃথিবীর বহু দুর্বল বিমান সংস্থা ই বিপুল আর্থিক সমস্যায় পড়েছে।
শুক্রবার এয়ার ইন্ডিয়াও আন্তর্জাতিক রুটে বহু উড়ান কমিয়ে দিয়েছে।

Be the first to comment