CPM এর বই বিক্রি বেড়েছে, দাবি সুজন চক্রবর্তীর

Spread the love

রোজদিন ডেস্ক: তাঁদের বই বিপণিতে আক্রমণ যত বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে বই বিক্রি ও। শুক্রবার সি পি এম নেতা সুজন চক্রবর্তী এই দাবি করেন। গেরুয়া শিবির কে নিশানা করে তিনি বলেন, বামবধের আওয়াজ তুলে বই বধের ব্যবস্থা করে আসলে মানুষ বধের কাজ করেছে। এর হামলার বিরুদ্ধে সাধারণ মানুষ প্রতিরোধ করেছেন, বই এর বিপণি বেড়েছে,বই বিক্রির সংখ্যা ও ৬২%বেড়েছে বলে তিনি জানান।
অন্য বার শুধু যাদাবপুরে ৬ লক্ষ টাকার বই বিক্রি হয়,এবার তা বেড়ে ১৬ লক্ষ টাকা হয়েছে। যারা বাম বধ আর বই বধ করতে চায়, তাদের হিটলারের শেষ জীবনের পরিণতি মনে রাখতে হবে বলে সুজন চক্রবর্তী মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*