রোজদিন ডেস্ক: রাজ্যে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপর ক্রমবর্ধমান আক্রমণ, হেনস্থার ঘটনায় উদ্বিগ্ন সিপিএম রাজ্য নেতৃত্ব বড়দিনের আগে তরুণ সমাজ কে “রেড স্যান্টা ব্রিগেড ” গড়ে তোলার আহবান জানিয়েছেন। শুক্রবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই কথা জানান। রাজ্যের বিভিন্ন স্থানে খ্রিস্টান ধর্মাবলম্বী দের ওপর আক্রমণের তীব্র নিন্দা করেন।
সূত্রের খবর,বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার প্রতিনিধিরা এই সব নিয়ে সিপিএম রাজ্য দফতরে মহম্মদ সেলিমের সঙ্গে দেখা করলে তিনি তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
সেলিম সাহেব জানান,খ্রিস্টান ধধর্মাবলম্বীদের ওপর, বিশেষত প্রান্তিক এলাকায় বসবাসকারী তফসিলি জাতি ও আদিবাসী দের ওপর এই ধরনের হামলা, জুলুম হচ্ছে। এমন ঘটনা যাতে না হয় তার জন্য তরুণ দের আগাম প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবছেন তাঁরা।
বড়দিন শুধু খ্রিস্টান দের না, এটি র ও সার্বজনীন তা আছে৷ কোভিডের সময় সিপিএমের রেড ভলান্টিয়ারদের কথা এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন। বলেন,শারদোৎসবের পরিবেশ নষ্ট করতে সঙঘ পরিবারের দুষ্কৃতি রা সচেষ্ট ছিল। রাজ্যে সম্প্রীতির পরম্পরা অক্ষুণ্ণ রাখার জন্য এখন ই নাগরিক সমাজকে তিনি সতর্ক, সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দেন।

Be the first to comment