EX MLA SANAT DEY: প্রাক্তন বিধায়কের দোকানে তাণ্ডব, ভাঙচুর

রেহাই পেলেন না তাঁর স্ত্রীও

Spread the love

রোজদিন ডেস্ক : নৈহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা এলাকার পরিচিত তৃণমূল নেতা সনৎ দে-র ওষুধের দোকানে রাতের অন্ধকারে তাণ্ডব চালানোর অভিযোগ। আরও অভিযোগ, একদল সশস্ত্র দুষ্কৃতী রাতে দোকানে ঢুকে নির্বিচারে তাণ্ডব চালায়। ভাঙচুর ও লুটপাঠ করা হয়। এমনকী রেহাই পাননি তাঁর স্ত্রীও। তিনিও ওই দূষ্কৃতীদের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। গোটা ঘটনার নেপথ্যে বিজেপি আশ্রিত গুন্ডাবাহিনীর হাত রয়েছে বলেই অভিযোগ তৃণমূলের। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে নৈহাটিতে। জানা গিয়েছে রাতের অন্ধকারে হঠাৎই একদল দুষ্কৃতী সনৎ দে-র ওষুধের দোকানে চড়াও হয়। ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে দোকানের সমস্ত আসবাব ভাঙচুর করা হয়। ওষুধপত্র নিয়ে ফেলে দেওয়া হয়। বাধা দিতে গেলে দোকানের কর্মচারিদের বেধড়ক মারধর করা হয়। হামলায় বিজেপির হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন প্রাক্তন বিধায়ক। তাঁর দাবি, তাঁর স্ত্রীকে খুনের চেষ্টা করা হয়েছিল। কয়েকদিন আগে নৈহাটি পুরসভায় তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের বাড়িতেও একদল দুষ্কৃতী চড়াও হয়েছিল। তারা বাইরে থাকা সমস্ত সিসি ক্যামেরা গুড়িয়ে দেয়। চলে গালিগালাজ ও হুমকি। পালাবদলের পর থেকে এভাবেই বারবার অশান্তি চলছে নৈহাটিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*