রোজদিন ডেস্ক, কলকাতা:- মণিপুরের পাহাড় লাগোয়া উপত্যকা অঞ্চলে মেইতেই কৃষকদের সুরক্ষার দায়িত্ব দেওয়া হল দুই কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ এবং বিএসএফ-কে। বৃহস্পতিবারও ইম্ফল উপত্যকায় মেইতেই কৃষকদের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। দু’জন কৃষক তাতে গুরুতর আহত হয়েছেন। কুকি জঙ্গিরাই ওই হামলা চালিয়েছে বলে অভিযোগ।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ইম্ফল উপত্যকা এবং পাহাড়ি এলাকার সীমানাবর্তী এলাকার গ্রামগুলিকে পাহারার দায়িত্ব থাকবে বিএসএফের হাতে। পূর্বের পশ্চিমবঙ্গ-অসম এবং পশ্চিমে পঞ্জাব সীমান্তে এ ধরনের দায়িত্ব পালনে তারা অভ্যস্ত।
সাম্প্রতিক সময় কুকি জনজাতি অধ্যুষিত পাহাড়ি এলাকা থেকে সমতলের বাসিন্দা মেইতেই সম্প্রদায়ের গ্রামবাসীদের উপর হামলার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

Be the first to comment