রোজদিন ডেস্ক : সাইবার আক্রমণের (cyber attack) জেরে লন্ডন-সহ বিদেশের একাধিক বিমানবন্দরে যাত্রী পরিসেবা আজ বিঘ্নিত হয়। লন্ডনের বিখ্যাত হিথরো বিমানবন্দর ছাড়া এই আক্রমণের প্রভাব পড়ে ব্রাসেলস, বার্লিন-এর মত গুরুত্বপূর্ণ বিমানবন্দরেও। এর ফলে বহু বিমান দেরিতে চলে, অনেক জায়গায় তা বাতিল করতে হয়, ফলত হাজার হাজার যাত্রী সমস্যায় পড়েন। বিশ্বব্যাপী বিমান চলাচলের কাজে যুক্ত একটি নামী সংস্থায় সাইবার আক্রমণের জেরে এই পরিস্থিতি বলে জানা যায়। ইউরোপের বিভিন্ন দেশের বিমানবন্দরে এই সাইবার হানায় চিন্তিত সংশ্লিষ্ট দেশগুলি-সহ অন্য দেশও। সব জায়গায় এর প্রভাব না পড়লেও পরে যে কোন সময় ফের তা আঘাত হানার আশংকায় সতর্ক তারা।

Be the first to comment