রোজদিন ডেস্ক : দুবাই-এর রিয়াল এস্টেটে বিনিয়োগ করে কোটি কোটি টাকা আয় তাঁর। দুবাই থেকে কলকাতার বিস্তীর্ণ এলাকায় বিলাস বহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট-সহ প্রভূত সম্পত্তির মালিক ইমরান কুরেশি ওরফে স্যাংকি ওয়াটসন এবার কলকাতা পুলিশের জালে। বাবার অসুখের খবর পেয়ে কলকাতা ফিরতেই বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কলকাতা হাওড়া, দুর্গাপুর, আসানসোল-সহ বহু জায়গায় ভুয়ো কল সেন্টার খুলে তিনি প্রতারণার ব্যবসা চালাচ্ছিলেন। মূলত মার্কিন নাগরিকরা তাঁর প্রতারণার ফাঁদে পড়ে বহু টাকা খুইয়েছেন।
এহেন ইমরান কুরেশিকে দীর্ঘ দিন ধরে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। কিন্তু দেশ বিদেশে গা ঢাকা দিয়ে থাকায় তাঁর নাগাল মিলছিল না। কলকাতার গার্ডেনরিচের বাসিন্দা ইমরানের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখার পর খবর মেলে বাবার অসুস্থতার জন্য তিনি ফিরছেন।।দেরি না করে বিমানবন্দরেই তাঁকে ধরা হয়।
বলিউডের এক আইটেম গার্ল তাঁর বান্ধবী বলেও খবর। গত ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন ট্রফির খেলায় দুজনকে একসঙ্গে দেখা যাওয়া এই গুঞ্জনের উৎস।

Be the first to comment