রাজ্যে ফের পথশ্রী প্রকল্প শুরুর উদ্যোগ

Spread the love

রোজদিন ডেস্ক : পুজোর আগে ফের পথশ্রী প্রকল্প শুরুর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এই বিষয়ে জেলা প্রশাসনগুলিকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যায়।

পুজোয় বহু ক্লাবকে ঢালাও টাকা দিলে ও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তা ঘাটের  দুর্দশা নিয়ে আমজনতা ক্ষুব্ধ। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে বহু জায়গায় পথঘাটের পরিস্থিতি খুবই করুণ। বৃষ্টিতে যা আরও খারাপ হচ্ছে৷ গতকালই পুজোর পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়ে রাস্তাঘাট নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।  বহু জায়গায় আমজনতা ও নানা ভাবে বিক্ষোভে সরব।

নবান্ন সূত্রে প্রকাশ, আগামী বছরের গুরুত্বপূর্ণ বিধান সভা নির্বাচনের আগে রাস্তাঘাট সংস্কার, আবাস যোজনার রূপায়ন, পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান ইত্যাদি জনহিতকর কাজে গুরুত্ব দিচ্ছে রাজ্য।

দীর্ঘদিন বন্ধ থাকা পথশ্রী প্রকল্প ফের চালু করে পথঘাট উন্নয়ন করা হবে। গতকাল মুখ্যসচিব মনোজ পন্থ এই সব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকও করেন। পুজোর মরসুমে  বিভিন্ন ক্ষেত্রে আমজনতার যাতে কোন অসুবিধা না হয়, সে বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*