কংগ্রেসের জন্যই দেশের এই হাল, তোপ প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : কংগ্রেসের জন্যই স্বাধীনতার এত দিন পরেও দেশের এই হাল বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  কংগ্রেস দেশের উন্নয়ন, এর সমৃদ্ধি, সম্পদকে কাজে না লাগিয়ে লাইসেন্স রাজ কায়েম করেছিল বলে তীব্র আক্রমণ করেন। আজ নিজের রাজ্য গুজরাটে এক অনুষ্ঠানে ভাষণ দিয়ে জাতীয় কংগ্রেসকে একের পর এক অভিযোগের কাঠগড়ায় তোলেন। “সমুদ্র থেকে সমৃদ্ধি ” শীর্ষক এই  কর্মসূচি তে ৩৪ হাজার কোটি টাকার বেশি প্রকল্পের সূচনা করেন তিনি। মূলত সমুদ্র, বন্দরকেন্দ্রিক এই সব প্রকল্প কার্যকর হলে দেশের জলসম্পদ ক্ষেত্র আরও সমৃদ্ধ হবে।

ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিনি চাপের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই সব প্রকল্প গুরুত্বপূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

দীর্ঘ বহু বছর দেশের শাসন ক্ষমতায় থাকা কংগ্রেস বিশ্ব বাজারের থেকে বিচ্ছিন্ন ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরে যখন বিশ্বায়ন শুরু হোল, তখনও এই দল আমদানির পথ খুব কমই অনুসরণ করেছে, তখনও হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতেই জড়িত ছিল। এই সব নীতির মাধ্যমে কংগ্রেস দেশের যুব সমাজের বিশাল ক্ষতি করেছে বলে তিনি মন্তব্য করেন। দেশের জাতীয় ক্ষতির জন্য কংগ্রেসকেই দায়ী করেন তিনি।

গুজরাটের ভাবনগরে এই অনুষ্ঠান হলেও তা সারা দেশের  বলে তিনি জানান। তাঁর উপস্থিতিতে জনতার স্রোত দেখে আপ্লুত প্রধানমন্ত্রী তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ওখানে এক রোড শো-তেও অংশ নেন তিনি। তাঁকে ঘিরে আমজনতার উচ্ছাস তুঙ্গে ওঠে।

মুম্বাইয়ে এ নয়া ক্রুজ টার্মিনাল,  কলকাতা ও পারাদীপে নয়া কন্টেনারের সুবিধা,  ভাবনগর ও জামনগরে  হাসপাতাল সসম্প্রসারণ সহ এক গুচ্ছ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী।

এই সব প্রকল্প সার্বিক ভাবে সারা দেশের আর্থিক উন্নয়ন-এ সহায়ক হবে বলে সরকারের আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*