আমেরিকায় (USA) ফের চাপে ভারতীয়রা

Spread the love

রোজদিন ডেস্ক : ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধর আবহে ফের চাপে ভারতীয়রা। মার্কিন (USA) প্রশাসন ঠিক করেছে এইচ আই বি ভিসায় বাড়তি টাকা দিতে হবে। এতে রীতিমত ফাঁপরে ভারতীয়রা। সূত্রের খবর, এই বাবদ ভারতীয় মুদ্রায় বছরে ৮৮ লক্ষ টাকার বোঝা চাপবে। সাধারণত বিভিন্ন সংস্থা এইচ আই বি ভিসায় কর্মী নিয়োগ করে।এর প্রথমেই আছে ভারত। মার্কিন প্রশাসন এবার সংস্থাগুলিকে বছরে ১ লক্ষ ডলার দেওয়ার ফরমান জারি করছে। এর ফলে ভারতীয় কর্মীর সংখ্যা কমার আশংকা দেখা দিয়েছে।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী সমাজ মাধ্যমে আমেরিকার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুসম্পর্ক থাকা সত্বেও ট্রাম্পের জারি করা একের পর এক ফরমানে সমস্যায় ভারত।
কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী এই বিষয়ে প্রধানমন্ত্রী কে এক হাত নিয়ে বলেন, দেশের প্রধানমন্ত্রী দুর্বল। এই কথা তিনি আগেও বলেছেন, আবারও বলছেন।
উল্লেখ্য, আমেরিকার এত সব চাপ সত্বেও প্রধানমন্ত্রী এখনও মুখ খোলেননি। পরন্তু আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রক্ষার ওপরই জোর দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*