CYBER ATTACK: স্টেট ব্যাঙ্কে সাইবার হানা, খোয়া গেল ৩৮৯৭ জন গ্রাহকের তথ্য

Spread the love

প্রতিবেদন: দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সাইবার হানা। এর জেরে খোয়া গেল ৩৮৯৭ জন গ্রাহকের ব্যক্তিগত তথ্য। ব্যাঙ্কের তরফে এই ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে গত ১৬ অক্টোবর এই সাইবার হানা হয়েছে। ব্যাঙ্কের তথ্য হাতিয়ে তা ডার্ক ওয়েভে আপলোড করেছে হ্যাকাররা। তবে এই ঘটনায় ব্যাঙ্কিং পরিষেবায় কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এই খবর সামনে আসতেই গ্রাহক মহলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*