- দুর্গাপুজোর শেষে দশমী থেকে শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পর্ব। আজ বৃহস্পতিবারও চলবে বিসর্জন প্রক্রিয়া। ২৪ অক্টোবরের মধ্যে সমস্ত প্রতিমা বিসর্জনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণে শহরের ২৭টি ঘাটে বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।
- মালদার ইংরেজবাজারে বিজেপির এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে খুনের অভিযোগ। দশমীর সন্ধ্যায় ইংরেজবাজার থানার রামকেলি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, নিহতের নাম সমীর ঘোষ (২৭)। সমীরের পরিবারের অভিযোগ, তৃণমূলের মদতে দুষ্কৃতীরা হামলা চালায়।
- একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা আগেও করেছেন তিনি। এ বার তাঁকে দেখা যাবে SIR বিরোধী আন্দোলনেও। নিজেই সে কথা পোস্ট করে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী পরাকলা প্রভাকর।
- পাঞ্জাবের মাদক বিরোধী আন্দোলনের কর্মী পারভিন্দর সিং ঝোটা খুনের ঘটনায় সাসপেন্ড DSP হরজিন্দর সিং গিল এবং ড্রাগ ইনস্পেক্টর নরেশ কুমার। পারভিন্দর খুনের তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়া কথা ঘোষণা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান।
- লাদাখের লেহ-তে তৈরি হলো দেশের সর্বোচ্চ উচ্চতায় হাইকোর্টের বেঞ্চ। জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের নবগঠিত বেঞ্চ পথচলা শুরু করল বুধবার থেকে।
- বাড়ি ফেরার একদিন আগে মাওবাদী সংগঠনের আত্মসমর্পণকারী এক নেতার অস্বাভাবিক মৃত্যু। বুধবার ছত্তিসগড়ের দক্ষিণ বস্তার এলাকার বীজাপুরের এক পুনর্বাসন কেন্দ্রে নারসু বোড্ডি ওরফে নাইতি নামে ওই নেতার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
- দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ই মর্মান্তিক দুর্ঘটনা। হাইটেনশন তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু তিনজনের। আহত ৯ জন। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের গোরক্ষপুরের গুলরহিয়া থানা এলাকায়।
- মধ্যপ্রদেশের পান্না জেলায় দেবেন্দ্রনগর-বরাগাঁও বাঁধের জলে দুর্গাপ্রতিমা নিরঞ্জন করতে গিয়ে দুই তরুণের ডুবে মৃত্যু। দেবেন্দ্রনগর থানার পুলিশ সূত্রে খবর, দশমীর সন্ধ্য়ায় দুর্ঘটনা ঘটে। দুই তরুণের তিন সঙ্গীও ডুবে যাচ্ছিলেন। তবে তাঁদের উদ্ধার করা হয়েছে। মৃত দুই তরুণের নাম আয়ূষ আগরওয়াল (১৮) এবং কৃষ্ণা সোনি (২৫)। দু’জনেু দেবেন্দ্রনগর পুর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
- ভারতীয় দলের নিউজ়িল্যান্ড সফর শুরু হচ্ছে আজ থেকে। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ়ের প্রথম ম্যাচ ক্রাইস্টচার্চে। এই ম্যাচে শ্রেয়স আয়ারের নেতৃত্বে নামবে ভারতীয় দল। আজ খেলা শুরু দুপুর ১২:৩০ থেকে।
- বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের বহু এলাকায় প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে। বুধবার রাতে পুলিশের জারি করা নিষেধাজ্ঞায় বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্যারিসের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কোনও প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না। আরও বলা হয়েছে, লুভ্যর মিউজিয়াম-সহ প্যারিসের প্রধান পর্যটন কেন্দ্রগুলিতে বিক্ষোভ প্রদর্শন করা যাবে না।

Be the first to comment