রোজদিন ডেস্ক :
উত্তর প্রদেশের বিজনৌরের জঙ্গলে এক দলিত দম্পতির রহস্য মৃত্যুতে (Dalit Couple Death in Uttar Pradesh) চাঞ্চল্য দেখা দিয়েছে। গত সোমবার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে নিখোঁজ ছিলেন তাঁরা। মঙ্গলবার পুলিশ গঙ্গার ধারে প্রথমে মহিলার দেহ উদ্ধার করে। দোপাট্টা দিয়ে তাঁর দেহ গাছের সঙ্গে বাঁধা ছিল। স্বামীর দেহ মেলে প্রায় এক কিমি দূরে। তাঁর দেহে ছিল মহিলার পোশাক।
রহস্য জনক এই ঘটনায় বিস্মিত পুলিশও। দম্পতি আত্মহত্যা করেছেন, নাকি তাঁদের হত্যা করা হয়েছে, তা ভাবাচ্ছে পুলিশকে। মৃতদেহর ময়লা তদন্তের পর তা জানা যাবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে সব কিছু খতিয়ে দেখছে।

Be the first to comment