আরও ১২

Spread the love
  1. আজ ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন।দেশ জুড়ে একাধিক কর্মসূচি সরকার ও বিজেপির।
  2. আজ রাজ্যজুড়ে কার্যত উৎসব। দিওয়ালির মতো এদিন সন্ধ্যায় প্রদীপ জ্বলবে বাড়ি বাড়ি। গঙ্গার ঘাটেও ১ লক্ষ প্রদীপ প্রজ্বলন, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. রাজ্যে নেওয়া হয়েছে সেবা সংকল্প অভিযান। আশীর্বাদের প্রদীপ জ্বলবে সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের বাড়ি বাড়ি।
  4. সল্টলেকে বিজেপি কার্যালয়ে বসল মোদির মূর্তি। সাড়ম্বরে উদ্বোধন হল আজ সকালে।
  5. মোদির জন্মদিনে সারাদিন পূজো অর্চনার আয়োজন করলেন উত্তর কলকাতার বিজেপি কর্মকর্তারা।
  6. গণপতি বিসর্জন দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় তেলেঙ্গানায় প্রাণ হারালেন ছয় পড়ুয়া।
  7. কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি।
  8. উত্তরপ্রদেশের বিজনৌরের জঙ্গলে এক দলিত দম্পতির রহস্যমৃত্যু। গত সোমবার জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে নিখোঁজ হন তাঁরা। মঙ্গলবার পুলিশ তাদের দেহ উদ্ধার করে।
  9. ঘাসফুল প্রতীক কার, আজ ফের দু’পক্ষকে।শুনানিতে ডাকল নির্বাচন কমিশন।
  10. সোশ্যাল মিডিয়ায় অপমান, সাংসদ কাকলি এফআইআর দায়ের করতেই কুণাল ঘোষকে তলব করল বারাসত থানা, আজই যাচ্ছেন, জানালেন কুণাল।
  11. পুলিশের জালে বিশিষ্ট মাওবাদী নেতা আকাশ। একদা কিষেণজির ঘনিষ্ঠ আকাশ ওরফে অসীম মণ্ডলকে বহুদিন ধরেই খুঁজছিল পুলিশ। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা।
  12. ছাত্র সংসদের নির্বাচন চেয়ে মামলা, আগামী ৭ অক্টোবর শুনানি কলকাতা হাইকোর্টে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*