এভারেস্ট জয়ের পরই মৃত্যু! নামার পথে মৃত্যু রানাঘাটের এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মৃত্যুর হাতছানিতে শেষ হয়ে গেল ভারতীয় পর্বতারোহীর জীবন। সুব্রত ঘোষ যিনি রানাঘাটের বাসিন্দা। মাউন্ট এভারেস্টের সামিট পয়েন্টের কাছ থেকে হিলারি স্টেপ থেকে সুব্রত ঘোষের মৃতদেহ উদ্ধার করা হয় বলে খবর। রাতে এভারেস্ট জয়ের সুঃসংবাদ। সকালে মৃত্যুর খবর। নামার পথে মৃত্যু রানাঘাটের এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের। আরেক বাঙালি এভারেস্ট জয়ী রুম্পা দাস সুস্থ রয়েছেন। তিনি নিচে নামছেন বলে খবর।

৪৫ বছরের সুব্রত ঘোষের দেহ হিলারি স্টেপের নীচে থেকে উদ্ধার করা হয় বলে খবর। এই মুহূর্তে এর বেশি খবর আর পাওয়া যায়নি। তবে ভারতের থেকে সুব্রত ঘোষের পাশাপাশি ফিলিপিন্সের আরও এক পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে খবর।

বৃহস্পতিবার রাতে খবর আসে রানাঘাটের দুই পর্বতারোহীই বিশ্বের সবোর্চ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন। সামাজিক মাধ্যমে শুভেচ্ছার ঝড় বইতে থাকে। কিন্তু সেই খুশি চিরস্থায়ী হল না। শৃঙ্গ জয়ের পরই সুব্রতর মৃত্যুর খবর আসে। জানা গিয়েছে, চূড়া জয়ের পর নামতে গিয়ে বেসক্যাম্পে অসুস্থ হয়ে পড়েন সুব্রত। একাধিক সমস্যার কারণে মৃত্যু হয় তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*