রাজ্যে ফের ডেঙ্গিতে মৃত্যু, এবার লাঙ্গলপোতার বাসিন্দা মাজেদা বিবি

Spread the love

রোজদিন ডেস্ক : বর্ষা চলে গেলেও ডেঙ্গির থাবা থেকে মুক্তি পাচ্ছে না রাজ্য। ডেঙ্গি দমনে প্রশাসন নিয়মিত নজরদারি ও একাধিক ব্যবস্থা নিলেও রোখা যাচ্ছে না। বুধবার রাজ্যে ফের ডেঙ্গির বলি হলেন এক মহিলা। মৃত ভাঙড়ের লাঙ্গলপোতা এলাকার বাসিন্দা বলেই জানা গিয়েছে। নাম মাজেদা বিবি। বয়স ৬০ বছর। গত সোমবার ১০ তারিখ তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে হাসপাতালেই মৃত্যু হয় মাজেদা বিবির। মৃতের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ করা হয়েছে।
এদিকে উৎসবের রেশ কাটতেই রাজ্যে ডেঙ্গি সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্ট, অক্টোবরের শেষ দুই সপ্তাহে নতুন করে ১,৬৩২ জনের শরীরে ডেঙ্গি ভাইরাসের অস্তিত্ব মিলেছে। গোটা অক্টোবর মাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩,২০০ জন। চলতি বছরের শুরু থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৫০৩। স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, ডেঙ্গি সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। এই। জেলায় আক্রান্তের সংখ্যা ২,৩২৬ জন। তারপর মুর্শিদাবাদ। সেখানে আক্রান্তের সংখ্যা ২,৩০৪।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*