রোজদিন ডেস্ক: ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কার্যত তছনছ হয়ে গেছে গোটা দেশ। গত ১২৬ বছরের মধ্যে এমন শক্তিশালী ভূমিকম্প ওই দেশে আঘাত হানলো।
ভারপ্রাপ্ত রাষ্ট্র পতি ডেলসি রদ্রিগেজ ভারাক্রান্ত হৃদয়ে জানান,ভয়ঙ্কর এই প্রাকৃতিক দুর্যোগে ১৬৪ জন নিহত ও ৯৭১ জন আহত হয়েছেন। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তাঁর আশঙ্কা। প্রবল ভূমিকম্পের অভিঘাতে বহুতল সহ প্রচুর ঘর বাড়ি তাসের ঘরের মত ভেঙে পড়েছে। সমগ্র ভেনেজুয়েলায় এখন শুধু ই আর্তনাদ, হাহাকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সহায়তা করবেন বলে জানিয়েছেন। আমেরিকা, লাতিন আমেরিকার একাধিক দেশ এই ভয়ঙ্কর দুর্যোগে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে।
রাষ্ট্র পতি জানিয়েছেন, সব থেকে বেশি ক্ষতি গ্রস্ত উত্তরের লা গুয়াইরা। গোটা শহর এখন ধ্বংস স্তুপে পরিণত হয়েছে।
ভারত, আমেরিকা সহ সব দেশই এই ভয়ঙ্কর ভূমিকম্পের ঘটনা য় গভীর শোক, সমবেদনা ব্যক্ত করেছে।

Be the first to comment